দীপান্বিতা রায়
বাল সাহিত্য পুরস্কার, ২০২৪ ও উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার, ২০১৭ প্রাপক
শয়তানের সুগন্ধ

অন্ধকারের মধ্যে গন্ধটা যেন তাঁকে ছুঁয়ে দিল। অসম্ভব শীতল স্পর্শ। চোখ খুলেই ভয়ঙ্কর চমকে উঠলেন রমেশ। বিছানার ঠিক পাশে তাঁর দিকে মুখ ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে কে ? নীহার লজ থেকে পালিয়ে গেছিল নমিতা। সবার চোখ এড়িয়ে আশ্রয় নিয়েছে ঋধিমার বাড়িতে। খ্যাপা কুকুরের মতো তাকে খুঁজছে অজয়। পুনম শর্মা কি শেষ পর্যন্ত সন্ধান পাবে নমিতার ? শিরদাঁড়ায় কাঁপন ধরানো উত্তেজনা আর পাতায় পাতায় নতুন রহস্যের বাঁক। ষড়যন্ত্রের জালে আটকে পড়া মানুষের ছটফটানি আর রহস্যভেদের সাবধানী-সতর্ক পদক্ষেপের বিরল মেলবন্ধন। দুটি প্রাপ্তবয়স্কদের উপযোগী রহস্য উপন্যাসের সংকলন শয়তানের সুগন্ধ।

  • বইয়ের নাম: শয়তানের সুগন্ধ
  • ভাষা: বাংলা
  • ISBN: 978-81-19068-94-4
  • ধারা: উপন্যাস
  • ফর্ম্যাট: হার্ড কভার
  • প্রকাশক: দীপ প্রকাশন
  • প্রথম প্রকাশ: জানুয়ারি ২০২৫
  • সংস্করণ: প্রথম
  • প্রস্তাবিত পাঠক: প্রাপ্তবয়স্ক
  • প্রচ্ছদ: সৌজন্য
  • দাম: ₹ ২৭৫.০০